শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ এলাকার এসারুল ইসলামের স্ত্রী মোসা: সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (বাগানপাড়া) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রাজু (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারমিন খাতুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সারমিন খাতুনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়