শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৩:২১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে বন্দী তরিকুলের সঙ্গে মামলার বাদীর বিয়ে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি এম তরিকুল ইসলামের (২৬) সঙ্গে ওই মামলারই বাদী ভুক্তভোগী নারীর (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে।

আদালতের অনুমতি ও নির্দেশনা মেনে কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে এই বিয়ে রেজিস্ট্রি করা হয়। মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যাত্রাবাড়ী থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়ার পর তরিকুল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। আসামির পক্ষে মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারের সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ে পড়ানো এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনগত বিধি পুরোপুরি অনুসরণ করেই বিয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়