শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দর কর্মচারীদের কর্মবিরতীতে ২ ঘন্টা আমদানি,রফতানি ও পণ্য খালাস বন্ধ

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি : অধিকাল (ওভারটাইম) ভাতা পুনর্বহালের দাবিতে দুই দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছেন বেনাপোল বন্দরের কর্মচারীরা। 

রোববার (১০ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মবিরতির কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম এবং বন্দর থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ সময় বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে আয়োজিত মানববন্ধনে বন্দরের প্রায় দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত ৬ মাস ধরে এ ভাতা বন্ধ রয়েছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের আহবাহক হাফিজ মিয়া জানান,বেনাপোল বন্দরে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই কার্যক্রম পরিচালিত হয়। সে কারণে নিয়মিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় কর্মচারীদের। দ্রুত অধিকাল ভাতা পুনরায় চালু না করা হলে ভবিষ্যতে প্রতিদিন বিকেল ৫টার পর থেকে বন্দর কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে কর্মবিরতির কারণে দুই ঘণ্টা আমদানি-রফতানি বাণিজ্য এবং পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও সাময়িক প্রভাব পড়ে বলে সংশ্লিষ্টরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়