শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাদকের বিশেষ অভিযানে পৃথক দুইটি পরিবারের ৬ জন আটক"৫ জনের কারাদণ্ড

মিজান লিটন : চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে টাস্কফোর্স।রাতভর পাহারা দিয়ে বুধবার (৫ মে)ভোরবেলা হানা দিয়ে  এই অভিযানে মাদকদ্রব্যসহ মোট ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা দুটি পৃথক পরিবারের সদস্য বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।  তিনি জানান, আদালতের রায়ে আটক ৫ জনের মধ্যে ৩ জনকে ১ বছর করে এবং ২ জনকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের একই পরিবারের তিন সদস্য- শরীফ হোসেন (৩০), আরিফ হোসেন ও মীর হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে একই অভিযানে সাতবাড়িয়া চৌকিদার বাড়ি এলাকায় আরেকটি পরিবারের সদস্য মো. আলমগীর (৪৬) এবং তার স্ত্রী শিউলি বেগম (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা টাক্সফোর্সের সদস্যরা রাতভর পাহারা দিয়ে কচুয়ার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পৃথক দুইটি পরিবারের ৬ জন সদস্যকে আটক করতে সক্ষম হই। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং সেবনের সাথে জড়িত।

আমাদের এই অভিযান সফল হয়েছে এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান চলমান থাকবে মাদকের সাথে জড়িত কাউকেই  ছাড় দেওয়া হবে না।  

তিনি আরো জানান,মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে জোরদার করা হবে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান এই কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়