শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

রবিবার (৩ মে) সকালে লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের 'জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প' পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণ মন্ত্রী বলেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার এই দুর্যোগে কৃষকদের পাশে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড প্রদান করা হবে, যার আওতায় তারা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক অনুদান পাবেন।

​তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি জাতীয় সংসদে দেশের উত্তরাঞ্চলের জীবন-মরণ সমস্যা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। প্রকল্পের কারিগরি সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এর আওতায় ২০ জনকে গরু, ২০ জনকে সেলাই মেশিন, ৩৩ জনকে মুদি দোকানের সামগ্রী এবং ২০ জনকে প্যাডেল চালিত ভ্যান প্রদান করা হয়।

​উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়