শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

আজিজুল হক, বেনাপোল(যশোর): যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার (২ মে) গ্রেফতারকৃত ধর্ষন চেষ্টাকারীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ঐ ছাত্রীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করা হয়। 
ভুক্তভোগী শিশুটি স্থানীয় শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

গ্রেফতারকৃত আসামী সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশের ব্রিজের কাছে কাশফুল তুলতে যায়। এসময় অভিযুক্ত সম্রাট হোসেন বাইসাইকেল চালিয়ে সেখানে উপস্থিত হয়। সে শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী পাটক্ষেতের ভেতর একটি সৌরবিদ্যুতের খুঁটির কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সম্রাট ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ) ধারায় নিয়মিত মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়