শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে পাঁচ বছর বয়সী এক শিশু কণ্যাকে যৌন নিপীড়নের ঘটনায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানাগেছে, শাহাপুর গ্রামের ছলেমান মোল্যার পাঁচ বছর বয়সী শিশু কণ্যা সেদিন বিকেলে তার চাচাতো ভাই কাইয়ুমের সাথে খেলতে যায়।এসময় কাইয়ুমকে না পেয়ে তাকে খুঁজতে পাশের বাড়ির সেফাত আলীর বাড়িতে যায়  শিশুটি। সেসময় সেফাত আলী শিশুকে বলে যে কাইয়ুম ঘরের ভেতরে আছে।তার এই কথা শুনে করে ঘরে প্রবেশ করে।এরপর  আসামী সেফাত আলী  শিশুটিকে ঘরের মাটিতে বসিয়ে তার  অসৎ উদ্দেশ্যে যৌন নিপীড়ন করে।এরপর শিশুটি কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে বাড়িতে এসে তার মা ও বাবার কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।পরে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।পরে এলাকাবাসী আসামীকে আটক করে সামান্য মারধর করেন। পরে মহেশপুর থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে সেফাত আলীকে গ্রেপ্তার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুর পিতা ছলেমান মোল্যা ১ মে শুক্রবার থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করে।এ মামলার  আসামী হলেন মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সেফাত আলী (৬৫)।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "একটি  শিশুর সাথে এই ধরনের ঘৃণ্যমূলক অপরাধ করেছে। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশ দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে  আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনের আওতায় আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়