শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু'টি দপ্তরের ঠেলাঠেলি, অডিটোরিয়ামের সমস্যা সমাধানে রশি টানাটানিতে ভোগান্তীতে কালীগঞ্জ বাসী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ গত ৬ মাস ধরে অডিটোরিয়ামটি'র মেঝে ফুড়ে বের হচ্ছে পানি। ভেসে যাচ্ছে হলরুমের ফ্লোর। শুরু থেকেই জনগুরুত্বপূর্ণ ওই সমস্যাটি নিরসনে দু’টি দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি। সমস্যা নিরসন না হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামটি এখন বেহাল অবস্থায় পরিত্যক্ত হওয়ার রুপ নিয়েছে। এ বেহাল অবস্থা নিয়ে কালীগঞ্জ পৌরসভা নিজেদের দ্বায় এড়িয়ে বলছেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের। তাই সমস্যাটিও জেলা পরিষদ সমাধান করবেন।

অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের ভার্ষ্য, সমস্যাটি সৃষ্ট হয়েছে পৌরসভার পানির লাইনের পাইপ ফেটে। তারা মেরামত না করেই জেলা পরিষদের উপর চাপিয়ে দিচ্ছেন। এমন অবস্থাটি নিয়ে ওই দুই দপ্তরের ঠেলাঠেলিতে চরম ভোগান্তী পোহাচ্ছে অডিটোরিয়াম ব্যবহারকারীরা।

উল্লেখ্য, এ সমস্যা ছাড়াও অডিটোরিয়ামটিতে সিলিং ফ্যান নষ্ট, টিনে ছিদ্র ও অস্বাস্থ্যকর ওয়াসরুমসহ আরো নানান সমস্যায় জর্জরিত। ফলে স্থানীয়দের প্রয়োজনে বিয়ে, সভা -সমাবেশ বা বিভিন্ন অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন ভুক্তভোগীরা।

খোজ নিয়ে দেখা গেছে, অডিটোরিয়াম সংলগ্ন কালীগঞ্জ পৌরসভার পানি সাপ্লাইয়ের পাম্পের লাইন পাইপ ফেটে হলরুমের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। বিষয়টি আগে থেকেই পৌর কর্তৃপক্ষ অবগত। ওই পানি পাম্পের চালক নুর ইসলাম স্বীকার করেই বলেন, এমন অবস্থা চলছে প্রায় ৬/৭ মাস যাবৎ। সমস্যাটি সমাধানে তারা তাকিয়ে আছেন জেলা পরিষদের উপর।

এদিকে পৌরসভার পানির পাইপের কারনেই সুষ্ট সমস্যাটির কথা অকপটে স্বীকার করেই কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত সচিব) প্রকৌশলী কবির হোসেন বলেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের অধিনে। তাই, সমস্যাটিও তারাই সমাধান করবেন। গত মাসে তিনি সহ জেলা পরিষদের কর্মকর্তারা সরেজমিনে দেখেছেন। জেলা পরিষদ খুব শিগ্রই কাজ করবেন বলেও তাদেরকে জানিয়েছেন। 

কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, পানির লাইন পাইপটি পৌরসভার হলেও সমস্যাটি জেলা পরিষদের। সেটি দ্রুত সমাধানে জেলা পরিষদ কর্তৃপক্ষকে পূনরায় তাগিদ দিবেন বলে জানান তিনি।

অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, অডিটোরিয়ামটি আমাদের অধিনে পরিচালিত হলেও মুল সমস্যা পৌরসভার পানি সাপ্লাইয়ের পাইপে। পৌর কর্তৃপক্ষ তাদের পাইপের ক্ষত সমাধান না করেই কেন আমাদের উপর চাপাচ্ছে। এ কারনে আমাদের অডিটোরিয়াম পানিতে ভাসার দ্বায় পৌরসভার। দ্রুত সমস্যাটি নিরসনে তিনি পৌর কর্তৃপক্ষকে জোর তাগিদ দিবেন বলে যোগ করেন ।

বর্তমানে সমস্যাটি লাঘবে দু’টি দপ্তরের ঠেলাঠেলিতে মহা ভোগান্তীতে পড়েছে কালীগঞ্জের মানুষ। তারা অর্থ ব্যায় করে অডিটোরিয়াম ভাড়া নিয়ে কাঙ্খিত সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন নামে এক ভুক্তভোগী জানায়, তার ভাইপোর বিয়ে অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে পড়েছিলেন বিপাকে। অডিটোরিয়ামের ভেতরে মেঝে ফুড়ে অনর্গল পানি বের হচ্ছে। ফ্লোর পানিতে ভেসে থাকার কারণে  অনুষ্ঠান করা ছিল খুবই কঠিন। কোনরকমে কাপড় পর্দ্দা দিয়ে ঢেকে অনুষ্টান সম্পন্ন করেছিলেন।

তিনি আরো বলেন, এটি কালীগঞ্জে একমাত্র বড় অডিটারিয়াম। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। ভবনটি দ্রুত সংস্কারের দাবী জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়