শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনা থানার সাজাপ্রাপ্ত আসামী ৯বছর পর গ্রেফতার

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় সাজাপ্রাপ্ত মামলার আসামী সোলেমান ( ৫৭) কে ৯ বছর পর গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ( ২৬ এপ্রিল ) চান্দিনা থানার উপ পরিদর্শক (এস আই ) মোঃ শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। গ্রেফতারকৃত সোলেমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের মৃত: ফজর আলীর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান, সাজা প্রাপ্ত আসামী সোলেমানের বিরুদ্ধে চান্দিনা থানায় ১৫ ফেব্রুয়ারী ২০১৭ সালে ৩২৬/৩০২/৩০৭/৩৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়