শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৮

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলার টুমচর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডে বড় বাড়ির পাশের মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎আহতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমসহ আরও কয়েকজন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) মো. হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়ন-এর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার বরপক্ষের বাড়িতে খাওয়ার আয়োজন করা হয়। দুপুরে কনেপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে খাওয়ার টেবিলে বসা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

‎কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় বরপক্ষের কিছু লোক চেয়ার দখল করে দাঁড়িয়ে থাকায় উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বরপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

‎ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম জানান, খাওয়ার টেবিলে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারি শুরু হয়। তবে বরপক্ষের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিয়েবাড়িতে মারামারির একটি ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়