শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২২ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এসময় হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। গাড়ির চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল ফরাজি (৪০) এবং তার সহযোগী কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মেহেদী হাসান টিপু (২২)কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে কোনো তথ্য অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৩০ বিজিবির এ অধিনায়ক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়