শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক্টর দিয়ে চষে আখ ক্ষেত নষ্ট, মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে থানাতে অভিযোগ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : হুমকি দিয়েও জমি দখলে র্ব্যথ সন্ত্রাসীরা ট্রাক্টর চষে এক কৃষকের আখ ক্ষেত তসরুপের ঘটনায় এবার থানাতে অভিযোগ দিয়েছেন মোবারকগঞ্জ চিনিকল কতৃপক্ষ।

বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারি শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও প্রশিক্ষণ ) জামাল উদ্দিন লিখিত অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, গত  সোমবার মিলের বি সাবজোনের চাচড়া গ্রামের মাঠে আখচাষী নান্নুর সাড়ে ৪ বিঘা জমির আখ ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করেছিল একদল সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষকও ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগও করেছিল। 

মোবারকগঞ্জ চিনিকলের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটির বি-সাবজোনের ২৩নং ইউনিটের চাচড়া মাঠে দন্ডায়মান ছিল এক একর বেশি জমির আখ। গত সোমবার বেলা ১১ টার দিকে পার্শ্ববতী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও বড় মনি নামের তিন ব্যক্তি ট্রাক্টর দিয়ে চষে ক্ষেতটি তসরুপ করে। যা অত্যান্ত অপরাধমুলক কর্মকান্ড।

অভিযোগে আরো বলা হয়, অত্র মিলটি রাষ্টায়াত্ব প্রতিষ্টান। আখ একটি অর্থকারী  ফসল এবং মিলের ব্যবহৃত একমাত্র কাচামাল। এজন্য মিলের আখ নষ্টকারী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনর্চাজ জেল্লাল হোসেন বলেন, মোবারকগঞ্জ চিনিকলের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্থ্য কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। জমিতে আখ রোপন করে প্রায় ৭/৮ লাখ টাকা খরচও করেছেন। কিন্তু জমি দখলের জন্য সন্ত্রাসীরা তার রোপনকৃত সাড়ে ৪ বিঘা  আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন, মিলের থেকে ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। এখন পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করে তিনিও থানাতে অভিযোগ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়