শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চরের কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক মামলার বরাতে জানান, ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহ্ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে বুলবুল, কালাম ও রুকুকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পিপি আরও জানান, দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে বুলবুল ও কালাম আদালতে উপস্থিত থাকলেও আসামি রুকু বর্তমানে পলাতক রয়েছেন। 

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও মামলার বাদীপক্ষ। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়