শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) এই দুই দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য।

মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভারতের বিধান সভা নির্বাচন ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম আবারও শুরু হবে।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানায় সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়