শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু

ইফতেখার আলম বিশাল : বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও নাটোরের বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিয়ে আলোচনা শেষে সমঝোতায় পৌঁছানো হয়।

বৈঠক শেষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের জানান, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। আজ বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে রাজশাহীতে বাস চালাচল স্বাভাবিক হয়।

সমঝোতা বৈঠকে দুই জেলার বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়