শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ১০:০৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে কোচের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে কোচের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটির চা বিক্রেতা আক্তারুল ইসলাম নাতনী ছিনিয়া আকতার (০১)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৬ টার দিকে নাড়াবাড়ি বাজারে হানিফ পরিবহণের ঢাকাগামী কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীতের ধারণা, কোচটি চালকের সহকারী কোচটি পিছন গিয়ারে পার্কিং করার সময় এই দূর্ঘটনা ঘটেছে। নিহত শিশু ছিনিয়া আকতার সদর উপজেলার শামীম হোসেন এর মেয়ে শিশু।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়