শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ ২জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক দুটি অভিযানে মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার টাইম বাজার, শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পেশায় একজন গাড়িচালক।

জানা যায়, বাঁশখালী থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে মদসহ আটক করা হয়। পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে একই দিন রাতে উপজেলার সাধনপুর ইউ‌নিয়‌নের পুরাতন বাজার, বাণীগ্রাম এলাকায় আরেকটি অভিযানে সমীর দাস (৫৩) নামে এক ফল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সাধনপুর এলাকার বাসিন্দা। রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহায়তায় তাকে বাংলা চোলাই মদসহ আটক করা হয়। পরে একই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়