শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ও গণঅধিকার ছেড়ে এনসিপিতে যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

চাঁদপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব-এ নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 

যোগদান অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধাগণ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। 

চাঁদপুর জেলা এনসিপি’র আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই। 

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। বিএনপি ও গণঅধিকারের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যোগদানকারী সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়