শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণের আসল কারণ জানা গেল

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ তুলেছে পরিবার। তবে এটি প্রেমসংক্রান্ত ঘটনা বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। ইতোমধ্যে মাদ্রাসাশিক্ষার্থী ও যুবক কোর্টের মাধ্যমে বিয়ে করে তারা আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় মামলা করায় ছেলের মাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা এলাকার ইমাম হাদিউল ইসলামের মেয়ে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। ইমামের মেয়ের সঙ্গে প্রতিবেশী মো. আবিদের (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ এপ্রিল তারা দুজন পালিয়ে যায়। এরপর ১৫ এপ্রিল কোর্টের মাধ্যমে বিয়ে করেন।

পরে মেয়ের বাবা ও লোকজন তাদের খুঁজে বের করে নিয়ে আসেন এবং এলাকায় সালিশের ব্যবস্থা করেন। এরপরই মেয়ের বাবা মেয়েকে বাসায় নিয়ে যায় কিন্তু ছেলে তার বিবাহিত বউকে কেন রাখা হয়েছে এমন অভিযোগ তুলে বন্ধুদের নিয়ে মেয়ের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই ছেলে ও মেয়ে আত্মগোপনে রয়েছে। তাদের মোবাইল ফোনও ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।

এলাকাবাসীর আরও জানান, মেয়ে নাবালিকা কিন্তু তারা বিয়ে করেছেন এটাও সত্য। তাদের কোর্ট ম্যারেজের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তারা একে অপরের প্রতিবেশী। তবে সমস্যা হচ্ছে মেয়ের বাবা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। অপরদিকে ছেলে ছাত্রদলের রাজনীতি করেন। যার কারণে বিষয় এখন রাজনীতির দিকেও মোড় নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়