শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতার খননকৃত খাল পুনঃখনন উদ্যোগ ছেলে তারেক রহমানের

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখননের উদ্যোগ নিলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চাঁপাইনগর থেকে পারসোমবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খালের ৭৫০ মিটার কাজের উদ্বোধন করেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে খালেের শুরু অংশের প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকার কাজ করে যাচ্ছে। খাল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে প্রতিবছর কৃষকেরা ক্ষতির মুখে পড়তেন।

চাঁপাইনগর এলাকার কৃষক আমজাদ বলেন, ‘খালটি খনন হলে এখন আমাদের চাষাবাদে অনেক সুবিধা হবে।’

আধাইপুর এলাকার বাসিন্দা রহিম বলেন, খালটি সংস্কার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে। তবে পারসোমবাড়ী পর্যন্ত সম্পর্ন খালটি খনন হলে উপজেলা কয়েকটি ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

উপজেলা প্রশাসন জানায়, এই খালটি পুনঃখননের ফলে কয়েক’শ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এটি মৎস্য সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল প্রকল্পের স্বচ্ছতা ও কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়