শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ!

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এবং ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে আবারো লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন—এমন বক্তব্য দেওয়ার কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সভাপতি।

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ছাত্রদল নেতা।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠান সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তথ্যদাতার পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০-৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে।

এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম। একজন ডিসি-এসপিকে আসতে ৫০ লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে।

এ সময় আমির হামজা আরও বলেন, ‘সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে।’ পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই আলোচনায় আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন।

এর আগে গত ১ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান একই আইনজীবী।

এ ব্যপারে মুফতি আমির হামজার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়