শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তেলজাতীয় ফসল সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ
বাড়ছে। গত দুই বছরের ব্যবধানে এ উপজেলায় সূর্যমুখীর আবাদ ১৫০ হেক্টর থেকে বেড়ে ২০০
হেক্টরে দাঁড়িয়েছে। কৃষি বিভাগ বলছে, কম খরচে অধিক লাভ হওয়ায় স্থানীয় চাষিরা এই ফুল চাষে
উৎসাহিত হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ২০০ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। চাষিদের সহায়তায় সময়মতো সরকারি প্রণোদনাও পৌঁছে দেওয়া হয়েছে। এবার মূলত ভারতীয় ‘টাটা’ জাতের হাইব্রিড সূর্যমুখী চাষ করেছেন কৃষকরা। পৌর এলাকার নারিচা গ্রামের কৃষক খাইরুল ইসলাম এবার দুই বিঘা জমিতে সূর্যমুখী লাগিয়েছেন। তিনি জানান, সরকারি দপ্তর থেকে বীজ পেলেও জমি তৈরি, সার, সেচ ও শ্রমিক মিলিয়ে বিঘা প্রতি তাঁর খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এপ্রিলের শেষ দিকে ফসল ঘরে তুলবেন বলে আশা করছেন তিনি।

খাইরুল ইসলাম আরও জানান, প্রতি বিঘায় ১০ থেকে ১১ মণ বীজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে সাধারণ দরে বিক্রি করলে বিঘা প্রতি খরচ বাদে লাভ থাকে ১৫ থেকে ২০ হাজার টাকা। তবে সরকারি সংস্থা বিএডিসি এই বীজ প্রতি মণ ৬ হাজার টাকা দরে কেনে, যা বাজারের তুলনায় দ্বিগুণ।বিএডিসিতে বিক্রি করতে পারলে লাভের পরিমাণ অনেক বেড়ে যায়।

কৃষি কর্মকর্তারা জানান, সূর্যমুখী থেকে শুধু তেলই নয়, উন্নত মানের খৈল ও জ্বালানি হিসেবে খড়ও পাওয়া যায়। প্রতি মণ বীজ থেকে গড়ে ১৪ লিটার ভোজ্যতেল পাওয়া সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে সরকার সরিষা ও সূর্যমুখী চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে। ঈশ্বরদীতে দিন দিন এ দুটি ফসলের আবাদ বাড়ছে এবং চাষিরা লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়