শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত বাসে হঠাৎ আগুন, একটুর জন্য প্রাণে বাঁচলেন ২৫ যাত্রী

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার ম্যালকাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ম্যালকাইন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামান এবং যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। তবে এ সময় এক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ওই যাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক কামরুল ইসলাম জানান, বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ যাত্রী নেমে যেতে সক্ষম হলেও একজন গুরুতর আহত হয়ে পরে মারা যান।

এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়