শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় ৯ জনকে জীবিত উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ। 

পরে জাহাজটির ক্রুরা বাংলাদেশি জলসীমায় পৌঁছে উদ্ধার হওয়া লোকজনকে হস্তান্তর করে বলে জানায় কোস্ট গার্ডের সংশ্লিষ্টরা।

রোববার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন। 

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ এপ্রিল ভোররাতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা প্রাইড ইন্দোনেশিয়ার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর ১ টার দিকে পথিমধ্যে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের খন্ড নিয়ে ৯ জন লোককে ভাসতে দেখে জাহাজটির ক্রুরা। এসময় ভাসমান এসব লোকজনকে উদ্ধার জাহাজটিতে তোলা হয়। পরে শনিবার ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছার পর খবর দিলে কোস্ট গার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলীর নাবিকদের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়াদের লোকজনকে কোস্ট গার্ড তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা সহ সবধরণের মানবিক সহায়তা প্রদান করেছে। শনিবার বিকালে উদ্ধার লোকজনকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ট্রলার ডুবি বা অন্য কোন কারণে এসব লোকজনকে পানিতে দেয়ার ঘটনা ঘটতে পারে বলে কোস্ট গার্ড প্রাথমিকভাবে ধারণা করছে। প্রকৃত কারণ জানতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়