শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগ

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোণা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা সদরের তারাকান্দা গ্রামে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর কৌশলে ওই শিশুকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার পরিহিত প্যান্ট খুলে বলাৎকার করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।

বুধবার (৮ এপ্রিল) সকালে পরিবারের লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরেনসিক মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়