শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে  হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টায় হজ্বযাত্রীর রেজিষ্ট্রেশন ও  ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হজ্বযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্বযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি আলোচনা করা হয়।

এছাড়াও হজ্বের ধর্মীয় বিধিবিধান, হজ্ব এজেন্সি ও হজ্ব গাইডদের করণীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্বযাত্রীদের করণীয়, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.এরশাদুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো.কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও মো: হেলাল উদ্দিন, ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, হাবের প্রতিনিধি মাও হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ। প্রশিক্ষণে অনলাইনে যুক্ত থেকে  বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (হজ্ব) ড. মঞ্জুরুল হক। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইফার মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এবারে কিশোরগঞ্জ থেকে সরকারিভাবে ২৯ জন ও বেসরকারিভাবে ৮৪২ জনসহ সর্বমোট ৮৭১ জন হজ্ব যাত্রী রয়েছেন। সকলেই যেনো সুস্থ ও সুন্দরভাবে হজ্ব আদায় করতে পারেন সে কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়