শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ করেছে।(৭ এপ্রিল) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরো জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত  জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় (১) বিল্লাল মিয়া, পিতা- মৃত জুরু মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা, (২) শরিফ, পিতা- বিল্লাল মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা এবং (৩) জামাল, পিতা-মৃত আব্দুল খালেক, সাং- ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ হাজার লিটার জ্বালানী তেল জব্দ করা হয়। 

এছাড়াও র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়