শিরোনাম
◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ইলিশের ঝাঁক: এক ট্রলারে ধরা পড়ল ১০১ মণ

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১০১ মণ ইলিশ। এসব মাছ এক ট্রলারে ধরা পড়েছে বলে জানা গেছে। 

রোববার (৫ এপ্রিল) বিকালে শাহপরীর দ্বীপ জেটিঘাটে মাছগুলো আনা হলে প্রায় ৩৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। ট্রলারটি স্থানীয় বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’।

স্থানীয় জেলে নুরুল ইসলাম মাঝি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। শুরুতে মাছ না পেলেও রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে। একইদিন বিকালে শাহপরীর দ্বীপ জেটিঘাটে আনা হলে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, সরকার নির্ধারিত সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশের প্রজনন ও আকার দুটোই বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়