শিরোনাম
◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে তেল পাম্পে ধর্মঘট : বিক্ষোভে অচল মহাসড়ক

নূর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : জ্বালানি তেলের তীব্র সংকট এবং পাম্প কর্তৃপক্ষের আকস্মিক ‘অঘোষিত ধর্মঘটে’ চরম ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জের সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকেরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন চালকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মল্লিকপুর এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ​

সরেজমিনে শহরের সিনথিয়া, বলাকা ও ছফেদা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় এক ভুতুড়ে পরিস্থিতি। পাম্পের কাউন্টারগুলো বন্ধ, নেই কোনো কর্মকর্তা বা কর্মচারী। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মোটরসাইকেল, সিএনজি ও বাস চালক অপেক্ষা করেও তেলের দেখা পাননি।

​ক্ষুব্ধ চালক উজ্জ্বল মিয়া বলেন, "কিস্তিতে মোটরসাইকেল কিনেছি। প্রতিদিনের আয় দিয়ে সংসার চলে। পাম্প বন্ধ থাকলে কিস্তি দেব কীভাবে আর পরিবারকেই বা কী খাওয়াব?" একই আক্ষেপ সিএনজি চালক মশিউরের। তিনি জানান, দেশে পেট্রোলের সংকট থাকলেও গ্যাসের সংকট নেই। কিন্তু পাম্প কর্তৃপক্ষ সব সেবা বন্ধ রাখায় তারা গ্যাসও নিতে পারছেন না। কোনো আগাম নোটিশ ছাড়া পাম্প বন্ধ রাখায় তারা আয়ের পথ হারিয়ে পথে বসেছেন।

​তেল ও গ্যাসের দাবিতে চালকরা সড়কে গাছ ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিলে শুরু হয় সাধারণ যাত্রীদের ভোগান্তি। তীব্র গরমে বাসে ও খোলা রাস্তায় আটকে পড়া যাত্রীদের নাভিশ্বাস ওঠে। বিশেষ করে অসুস্থ রোগী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকদের শান্ত করার চেষ্টা করে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু হানিফ জানান, পাম্প মালিকপক্ষের সাথে তাদের আলোচনা হয়েছে। মালিকপক্ষ আগামী এক ঘণ্টার মধ্যে পাম্প খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে।

প্রশাসনের এই জোরালো আশ্বাসের প্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে চালকরা সড়ক থেকে গাছ সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পাম্পগুলোতে গ্যাসের সংকট না থাকা সত্ত্বেও কেন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শ্রমিকরা। অনেকে মনে করছেন, এটি কৃত্রিম সংকট তৈরির একটি অপচেষ্টা। মালিকপক্ষ দ্রুত পাম্প খুলে দেওয়ার কথা দিলেও জ্বালানি সরবরাহের নিয়মিত প্রবাহ নিশ্চিত না হলে আবারও বিক্ষোভের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়