শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে কলেজের অফিস সহায়ক কে পিটিয়ে জখম হাসপাতালে ভর্তি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহায়ক তাপস সাধু খা কে বেধড়ক পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এম ইউ কলেজ ক্যাম্পাস অভ্যান্তরেই ৭/৮ জনের একদল দূর্বত্তরা তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখমের পর ফেলে রেখে যায়। 

হাসপাতালে চিকিৎসাধীন তাপস সাধু খা জানায়, সকালে কলেজের অফিসের সামনে গেলে প্রভাষক আব্দুল লতিফ তাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই সাইকেল রাখা রুমের সামনে এসে কেয়ারটেকার সলেমান বিশ্বাসের সাথে কথা বলছিলেন। এ সময় অতর্কিত ভাবে মুখে মাক্্র পরিহিত ৭/৮ জন যুবক হকিষ্টিক ও লাঠিসোঠা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়েন। দূর্রবৃত্তরা তাকে কে বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকারে কলেজের সাধারন ছাত্ররা এগিয়ে আসলে দূরবৃত্তরা চলে যায়। উপস্থিত সাধারন ছাত্ররা আহত তাপস সাধু খা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

কলেজের অধ্যক্ষ চিন্ময় কুমার বাড়ই বলেন, মারপিট ঘটনার সময়ে তিনি নিজ অফিসে কাজ করছিলেন। পরে বাইরে বেরিয়ে এসে বিষয়টি তিনি জানতে পারেন। তবে, মারপিট ঘটনায় কোন ব্যবস্থা নিচ্ছেন কি না, এমন উত্তরে আলোচনা চলছে বলেন জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারী অত্র কলেজের প্রভাষক আব্দুল লতিফসহ কয়েকজন শিক্ষক তাপস সাধুকে গালিগালাজ ও লাঞ্চিত করেছিল। এ ঘটনায় ওই সময়ে তিনি কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়