শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।  

বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায় এক বছরের কারা দণ্ড প্রদান করা হয়। অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালেরের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডের আদেশ কার্যকর হয়নি।  

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা.শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা.আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়