শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় আব্দুল বারেক নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল),গতকাল রাত ১২টার দিকে, ধামরাই বাজার সড়কের যাত্রাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক (৪০) নীলফামারী জেলার ডোমার উপজেলার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে। তিনি ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা থেকে ধামরাই বাজারের দিকে যাওয়ার পথে যাত্রাবাড়ী মোড়ে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়