শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ডিবির তৎপরতায় ভেস্তে গেল মাদকের চালান : জব্দ গাড়ি, আটক ২

জামাল হোসেন খোকন , জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জীবননগর  হাসাদহ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় দ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ ) ভোর ৫টা ৪৫ মিনিটে জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে।

এসময় একটি ‘এলিয়েন’ প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— কাদের হাওলাদারের ছেলেআরিফ হোসেন (৩৬) ও বাবু জমাদারের ছেলে জনি (৪০)। তাদের  বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায়।

পরে তাদের হেফাজত থেকে মোট ৫৭৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া তোরা কারবারি কাজে ব্যবহারিত প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার ও ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  রুজু হয়েছে। গ্রেফতারকৃতরা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়