শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া গায়ের উপর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও উভয়পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এরপর ইফতারের আগমুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব বিশ্বাস ঘটনার বিষয় নিশ্চিত বলেন, ইফতারের মুহূর্তে খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়