শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২০ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে  দুই উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

সদর উপজেলার দেবীনগরের একটি আম বাগানে নামাজে ইমামতি করেন মোমিনটোলা জামে মসজিদের ঈমাম মো. আবুল কালাম আজাদ।

অন্যদিকে, শিবগঞ্জের রাধানগর ছিয়াত্তর বিঘির একটি আম বাগানে নামাজে ইমামতি করেন হাজারিডাঙ্গা মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়