শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে মসজিদের পাওনা টাকার জেরে সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সুনু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে শনিবার মসজিদে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়