শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল-এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আ: করিম (৩৫) নামে এক ব্যক্তি আহত হন।

আহত আ: করিম পঞ্চগড়ের পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তর-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা। তিনি পার্বতীপুর শহরের আমিরগঞ্জ মহল্লার বাসিন্দা। জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে স্কুলের সামনে পরপর তিনটি স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং পরনের কাপড় ছিঁড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার থাকায় যানবাহন চালকদের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আদর্শ হুগলীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “স্পিড ব্রেকার দেওয়ার আগে এখানে বড় ধরনের দুর্ঘটনা শোনা যায়নি। এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন।”

পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের তুলনায় স্পিড ব্রেকারগুলোর উচ্চতা বেশি এবং সঠিক সতর্কতামূলক সাইনবোর্ড বা রিফ্লেক্টর নেই। ফলে বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চালকেরা বেশি ঝুঁকিতে পড়ছেন।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, স্পিড ব্রেকারগুলো স্থাপন করেছে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর। তিনি জানান, একটি স্পিড ব্রেকার রেখে বাকি দুটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।

স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমেদ বলেন, ২০১৮ সালে সড়ক ও জনপদ অধিদপ্তরে আবেদন করার পর এসব গতিরোধক স্থাপন করা হয়। তবে তিনটি স্পিড ব্রেকার দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের বলে তিনি দাবি করেন।

এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার অপসারণ, মানসম্মত নকশা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়