শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে দৃষ্টিনন্দন বিলাশবহুল মসজিদ দেখতে দর্শনার্থীদের ভিড়

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার মিঠাপুকুর গ্রামে নির্মিত ‘হযরত আবু বকর সিদ্দিকী (রা:)’ জামে মসজিদ এখন এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথম দেখায় যে কেউ ভাবতে পারেন এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়াল,প্রবেশপথে নকশাখচিত কাঁচের দরজা আর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুহূর্তেই নজর কাড়ে দর্শনার্থীদের। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ঝকঝকে নামাজের স্থান,নরম কার্পেটের সুশৃঙ্খল সাজঘর এবং উন্নতমানের টাইলসে মোড়ানো মেঝে। প্রতিটি পিলারে সূক্ষ্ম কারুকাজ যেন শিল্পীর নিপুণ হাতে গড়া জীবন্ত অলংকার। ব্যতিক্রমী নকশা ও নান্দনিক সৌন্দর্যের কারণে এটি এখন শুধু ইবাদতের স্থান নয়,শিল্প ও প্রশান্তির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রায় ২৫ শতক জমির ওপর নির্মিত তিনতলা বিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ১৫ থেকে ১৮শ’ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মূল ফ্লোরের পাশাপাশি আন্ডারগ্রাউন্ডেও রয়েছে নামাজের ব্যবস্থা। বিশেষ দিক হলো মসজিদটিতে নেই কোনো দানবাক্স এবং বাইরে থেকে অর্থ সংগ্রহেরও সুযোগ নেই। পরিচালনায় নেই কোনো কমিটি;একক নেতৃত্বেই পরিচালিত হচ্ছে সব কার্যক্রম। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মসজিদটি একনজর দেখতে এবং নামাজ আদায় করতে ভিড় করছেন। স্থানীয় মুসল্লিরা জানান,এমন নান্দনিক ও পরিকল্পিত মসজিদ এলাকায় আগে দেখা যায়নি। অনেকেই দূর-দূরান্ত থেকে শুধু এর সৌন্দর্য উপভোগ করতে আসছেন।

জানা গেছে,পাশ্ববর্তী যশোর জেলার আমেরিকাপ্রবাসী মো. আব্দুল খালেক তার শ্বশুর মরহুম সিরাজুল ইসলামের জমিতে নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেন। তার তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে এই ব্যতিক্রমধর্মী স্থাপনা।

স্থানীয়দের মতে,এ মসজিদ এখন কালীগঞ্জের গর্ব,পাশাপাশি জেলার একটি নতুন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

মসজিদ দেখতে যাওয়া সহিদুল এনাম পল্লব বলেন,‘মসজিদটিতে দানবাক্স না থাকা ও বাইরে থেকে অর্থ সংগ্রহ না করার বিষয়টি খুব ভাল লেগেছে। এত সুন্দর মসজিদ আশপাশের এলাকায় নেই’ মসজিদ দেখভালের দায়িত্বে থাকা শাহাবুল তরু বলেন,‘পুরো রমজান মাস জুড়ে মসজিদে ইফতারির ব্যবস্থা রয়েছে। আমার দুলাভাই আব্দুল খালেক,তার স্ত্রী সিরুতুননেছা আলপনা ও তার মেয়ে মারিয়া অঙ্কন পিতার অবর্তমানে মসজিদের সকল দায়িত্বভার গ্রহণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়