শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা বাংলাদেশ গড়ায় বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে : পানিসম্পদ মন্ত্রী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে তো নতুন বাংলাদেশ গড়ায় বাধা হতে পারে। সুতরাং সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাহিরে কিছু করতে চাই সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

শনিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে ও পরে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এই দিনে আমরা সম্পন্ন ভাবে অঙ্গীকার করছি। আগামী দিনে যেন এ দেশের গণতন্ত্র অটুট থাকে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন আমরা অক্ষুণ্ন রেখে চলতে পারি। এটাই আমাদের প্রতিশ্রুতি এটাই আমাদের অঙ্গীকার। দল মত নির্বিশেষে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আসুন আমরা আজকের এই দিনে নতুনভাবে শপথ করি। এই বাংলাদেশ টাকে নতুনভাবে গড়ার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। সেখানে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।  

হ্যাঁ ভোটে শপথের বিষয়ে মন্ত্রী বলেন, এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ আরও অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়