শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর চরে গোপনে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পরিবহনের একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর উপজেলার মেঘাই নদী ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুই জনকে দুই মাস কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলো, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ টি ঘোড়া জবাই করা ১১ বস্তুা প্রায় ৪শ কেজি মাংস পরিবহনের সাথে জড়িত থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৪ (১) ধারা অনুযায়ী দুই জনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মোঃ আব্দুল আহাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়