শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ৭ আসনে বিএনপি থেকে প্রত্যাখাত স্বতন্ত্র প্রার্থীর বিজয়

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে প্রত্যাখাত স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত পৌঁনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আসনের ১০৫টি
কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ আশরাফুল হক।

ঘোষিত ওই ফলাফলে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন  ৯০ হাজার
৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ
প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে
খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট। ওই আসনে ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ৫৬.৩৫ শতাংশ হারে ভোট পড়েছে ১ লাখ ৮২ হাজার ২৭৪। এর মধ্যে ৪ হাজার ৫৯৪টি বাতিল ভোটের পর বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৮০ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রয়ারী) জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এর কার্যালয় থেকে পোস্টাল
ভোটসহ বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়