শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল উদ্ধার

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বেদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৩রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

পরে বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটলিয়ান (৫৩ বিজিবি) দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষার ঠুঠাপাড়া এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। 

অধিনায়ক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত অবৈধভাবে অস্ত্র, গোলাবারুধ ও বিভিন্ন ধরনের চোরাচালান সীমান্ত দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। 

অধিনায়ক আরো বলেন, গত ৩মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি এবং সাড়ে ৯ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়