শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে চাঁদাবাজি: যৌথ অভিযানে যুবক গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

‎প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন শ্রাবণ তার সহযোগীদের নিয়ে ফিলিং স্টেশনটির মালিকের কাছে চাঁদা দাবি করতে থাকেন। বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এতে ফিলিং স্টেশনের স্বাভাবিক ব্যবসা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।

‎ঘটনার ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে এসে প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

‎এছাড়াও একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিল্লাল হোসেন শ্রাবণ তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফিলিং স্টেশনের মালিককে ফোন করে গালিগালাজ ও চাঁদা দিতে চাপ প্রয়োগ করেন। এ সময় আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে তিনি পিস্তল দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়