শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াত আমীরের আগমন ঘিরে প্রত্যাশার জোয়ার, ১০ দফা দাবি ছড়িয়ে পড়েছে ফেসবুকজুড়ে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর এ সফরকে ঘিরে ফরিদপুরজুড়ে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ফরিদপুরের উন্নয়নসংক্রান্ত ১০ দফা দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, নড়াইলের জনসভা শেষে বিকেলে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর। এরপর রাত ৮টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ দুটি জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের অঞ্চল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে।

এদিকে জামায়াত আমীরের আগমন উপলক্ষে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে। ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১০ দফা দাবির মধ্যে রয়েছে—ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা, পল্লীকবি জসীমউদ্দীনের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গার্লস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা। এসব দাবিকে ফরিদপুরের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের দাবিও রয়েছে এ তালিকায়। ফরিদপুর মহানগরীর মুন্সি বাজার মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত এবং রাজবাড়ী রাস্তার মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি সি অ্যান্ড বি ঘাটকে আধুনিক নৌবন্দরে রূপান্তর এবং ধলার মোড়কে একটি অত্যাধুনিক পর্যটন এলাকায় গড়ে তোলার প্রস্তাবও আলোচনায় এসেছে।

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরে একটি ইপিজেড (EPZ) স্থাপনের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও তরুণ সমাজের মতে, ইপিজেড হলে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

রেল যোগাযোগ উন্নয়নের দাবিও রয়েছে তালিকায়। কুষ্টিয়া থেকে রাজবাড়ী-ফরিদপুর-শিবচর-জাজিরা হয়ে ঢাকা পর্যন্ত সকালে বিশেষ ট্রেন চালু এবং বিকেলে একই রুটে ফিরতি ট্রেন চালুর পাশাপাশি ফরিদপুর মহানগরীর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের দাবি জানিয়েছেন নাগরিকরা।

জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, জনসভা থেকে এসব দাবি জামায়াত আমীরের কাছে তুলে ধরা হবে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণের ভোটে জামায়াত-১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে এসব দাবি বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে।

জামায়াত আমীরের এ সফর ও জনসভা ঘিরে ফরিদপুরবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। জনসভায় তাঁর বক্তব্যে এসব দাবি কতটা গুরুত্ব পায়, সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো জেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়