শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ-৪: নির্বাচনী সহিংসতা কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর, ককটেল নিক্ষেপ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা ওই অফিসের ৪টি মোটরসাইকেল ভাংচুর ও ২টি ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরন না ঘটায় বড় ধরনের ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দূর্বত্তরা কালীগঞ্জ শহরের ভূষনস্কুল সড়কে ও হেলায় গ্রামের কাপ পিরিচের দুটি নির্বাচনী অফিস এ হামলা চালায়। খবর পেয়েই ম্যাজিষ্টেটসহ কালীগঞ্জ থানার ওসি, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কাপ পিরিচ প্রতিকের প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের কর্মী সমর্থকেরা ভোটের প্রচারনায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮ টার দিকে ৪ টি মটরসাইকেলে ৮/১০ জনের দূর্বৃত্তরা রামদা দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ভূষনস্কুল সড়কে নির্বাচনী অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের মধ্যে থাকা ৪ টি মটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুরসহ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দূর্বৃত্তরা পাশ্ববর্তী হেলায় গ্রামে কাপ পিরিচের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় অপরাধি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ট নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন জানান, নির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়েই তিনি ও ম্যাজিষ্টেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। নির্বাচনী আইনশৃংখলা টিমের দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট ঘটনাটি দেখে নির্দ্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়