শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন থেকে ভোটের দিন পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

‎ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ ‎নীরবে দেশে এক বিপ্লব হয়ে গেছে। আগামী ১২ তারিখও আরেক নীরব ভোট বিপ্লব হবে। আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তারপর ফলাফল নিয়ে বিজয়ের মালা পড়ে বাড়িতে আসবেন। কেউ কেউ কেন্দ্র দখল করার পায়তারা করবে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন। আগামী নির্বাচন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন।দুর্ণীতি, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোট কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ্ আমাদের জয় হবেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি বাড়ি বাড়ি, মা-বোনদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের দাওয়াত পৌঁছে দিতে হবে। একটি ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোট একত্র হয়ে কাজ করে যাচ্ছে। ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগন প্রস্তুত হয়ে আছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে তাদের প্রতি আহবান জানান। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়