শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী কারাগারে ৯৪১ কারাবন্ধির মধ্যে ভোট দিয়েছেন ৩৫ বন্দি   

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায়  মোট ৯৪১ জন বন্দর মধ্যে ৩৫ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দির নাম অন্তর্ভুক্ত ছিল। আমরা ৩৭টি ব্যালট পেয়েছি। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। সেগুলো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি।

জেল সুপার আরও বলেন, ভোটগ্রহণের জন্য বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়। অবশিষ্ট আছেন ৭ জন। তাদের ব্যালট আসলে সেই ভোটগুলো সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

কর্তৃপক্ষ আরও জানায়, অনেক বন্দিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণে কর্তৃপক্ষের প্রচেষ্টার পর মাত্র ৪৪ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করানো সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়