শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন অধ্যাপক আশশাকুর ফিরোজ!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আশশাকুর ফিরোজ (৬০)।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে তিনি আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে তিনি ডাক্তার দেখাতে আমতলী থেকে পটুয়াখালী গিয়েছেন। ঘটনার সময় ওই সড়কের পাশ দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে তার সকল ছাত্র- ছাত্রী ও আমতলী সরকারী কলেজের শিক্ষকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়