শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে বিএনপির অর্ধশতাধিক নেতার পদত্যাগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নিয়ে
ঈশ্বরদীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা একযোগে পদত্যাগ
করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরী এলাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই
গণপদত্যাগের ঘোষণা দেন।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিগত মতবিরোধের অভিযোগে ২১ জানুয়ারি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়কসহ সংগঠনটির ছয় নেতাকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

গত সোমবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
সভাপতি রাসেল পারভেজ। তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে
সব জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম। চরম প্রতিকূল পরিবেশেও
আমরা আদর্শ থেকে বিচ্যুত হইনি এবং দলের প্রতিটি কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করেছি।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের
পতনের পর এখন দলের ভেতরেই সেই সরকারের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে। তাঁদের দাবি, যারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিলেন, তাঁদের যোগসাজশে এখন ত্যাগী কর্মীদের ওপর নতুন করে জুলুম ও ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মূলত এই পরিস্থিতির প্রতিবাদেই তাঁরা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম পারভেজ কল্লোল। এতে বিএনপির
বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়