শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা-২: আওয়ামী লীগের ভোট ব্যাংকই এখন নির্বাচনী লড়াইয়ের মূল শক্তি

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে ভোটারদের নজর এবং প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। এই আসনের মোট ভোটার ৪,৯২,৪৩১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,৪৬,৭১৬ এবং নারী ভোটার ২,৪৫,৭১১। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪ জন। প্রায় ১৭০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার আওয়ামী লীগ সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনের প্রায় ১,৬০,০০০ থেকে ১,৮০,০০০ ভোট এখনও আওয়ামী লীগের ‘স্থায়ী ভোট ব্যাংক’। এই ভোট ব্যাংক যেকোনো প্রার্থীকে নির্বাচিত করতে পারে।

চুয়াডাঙ্গা-২ আসনে: মাহমুদ হাসান খান বাবু (বিএনপি)  থেকে ধানের শীষ মার্কা, অ্যাড: রুহুল আমিন (জামায়াতে ইসলামী/১১-দলীয় জোট) থেকে দাঁড়িপাল্লা মার্কা ও হাসানুজ্জামান সজীব (ইসলামী আন্দোলন বাংলাদেশ): হাতপাখা মার্কা নিয়ে নির্বাচন করছেন।

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, প্রতিটি প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে। তারা নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের ভুলত্রুটি স্বীকার করছে এবং নির্বাচনী সমর্থন চাইছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যারা এই স্থায়ী ভোট ব্যাংক দখল করতে সক্ষম হবে, তারাই চুয়াডাঙ্গা-২ আসন দখল করতে পারবে। এছাড়া নির্বাচিত প্রার্থীকে এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং স্থানীয় সমস্যা সমাধানে দায়িত্ব নিতে হবে।

স্থানীয় ভোটারদের ধারণা অনুযায়ী, আওয়ামী লীগ ভোটের লড়াইয়ে না থাকলেও সাধারণ ভোটাররা যাকে ভোট দেবেন, তিনি আসনটি দখল করবেন। তাই প্রতিটি প্রার্থী নিজের কৌশল কাজে লাগাচ্ছে—নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, সামাজিক ও ব্যক্তিগত বন্ধন গড়ে তোলা, এবং ভোটারদের নৈতিক ও রাজনৈতিক আস্থা অর্জনের চেষ্টা।

চুয়াডাঙ্গা-২ আসনের এই নির্বাচন প্রমাণ করবে, নির্বাচনী গণতন্ত্রে স্থায়ী ভোট ব্যাংকের প্রভাব কতটা শক্তিশালী। সাধারণ মানুষের মনোভাব এবং স্থানীয় নেতাকর্মীদের সমর্থনই এবার নির্বাচনের দিক নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়